Wednesday, 3 November 2021

 দিনগুলোকে দিচ্ছি ধোঁকা

বইগুলো যে খাচ্ছে পোকা।

ধরব বলে হয় না ধরা

জমছে এবার অনেক পড়া।


বই নিয়ে ঘুরি সকাল-সাঁঝে

জড়িয়ে যাচ্ছি অন্য কাজে।

ভাবছি আমি ভাবছি বেশ 

কবে করব পড়া শেষ। 


হাতের কাছে পেয়েও দেখি

বইকে দিচ্ছি এখন ফাঁকি।

সকালবেলা কাজের মাঝে 

সন্ধ্যা যায় যে ঘুমের ভাঁজে।


মাঝে মাঝে চিন্তা হলেও

ভাবছি আমি আছি ভালো। 

বইকে আমি দিচ্ছি ধোঁকা 

নাকি হচ্ছি নিজেই বোকা।


#নিজেই বোকা 

#নাসরিন আক্তার


No comments:

Post a Comment

Home

Revolutionizing Convenience: The Evolution of Handsfree Earpieces

    In a world constantly on the move, the need for seamless communication has become more critical than ever. Amid this surge in demand, ...